November 2, 2026, 8:28 pm
শিরোনাম:
জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের পাবনা, নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর শাপাহারে আমের গাড়িতে চাঁদাবাজি করার অপরাধে ৫ চাঁদাবাজ সদস্যকে আটক

রিপোর্টারের নাম

নওগাঁর শাপাহারে আমের গাড়িতে চাঁদাবাজি করার অপরাধে ৫ চাঁদাবাজ সদস্যকে আটক

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় আমের বাজারে আমের গাড়ি থেকে আম নামানোর নামে চাঁদাবাজি করার অপরাধে ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ১১ জুলাই দুপুরে নওগাঁর সাপাহার থানা পুলিশ সাপাহার আম বাজারে অভিযান চালিয়ে আমবাহী গাড়ী থেকে আম নামানোর নামে চাঁদা তোলার সময় হাতেনাতে ৫ জনকে আটক করেন।

আটককৃত ৫ জন হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসর পাড়ার বিদেশি লাল বাঁশফোড় এর ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২), প্রফেসর পাড়ার মৃত মানা লাল এর ছেলে সপেন বাঁশফোড় (৫০), প্রফেসর পাড়ার গণেশ এর ছেলে জয় বাঁশফোড় (২২) প্রমুখ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষী ও ব্যবসায়ী সুবিধার্থে এবং সুশাসন বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এতে সাধারন আমচাষী ও আম ব্যবসায়ীরা পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST