November 2, 2026, 8:27 pm
শিরোনাম:
জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের পাবনা, নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

রিপোর্টারের নাম

নওগাঁয় দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।

শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইদুর রহমান শাহিনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মোট ৮টি ওয়ারেন্ট বিচারাধীন ছিল। এর মধ্যে ২টি জিআর (GR), ৪টি সিআর (CR) এবং সাজাসংক্রান্ত ২টি সিআর ওয়ারেন্ট রয়েছে।

অভিযোগ রয়েছে, সমতা এনজিও পরিচালনার আড়ালে তিনি জেলার অসংখ্য গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এসব অভিযোগের পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবশেষে জনগণের সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সাইদুর রহমান শাহিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতার এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST