May 27, 2026, 6:25 pm
শিরোনাম:
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শফি আলম তালুকদার সিরাজগঞ্জ শালুয়াভিটা কোরবানির পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় পাবনা বারের অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ সকলকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্নীতলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক আব্দুল আজিজ ডিমলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ পুংঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান ইন্জিনিয়ার মেহেদী হাসান নওগাঁর পত্নীতলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ

অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

রিপোর্টারের নাম

অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপি, স্বস্তিতে রাজশাহীবাসী ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিংয়ের কারণে নগরবাসীর মাঝেও বাড়ছে আস্থা।

দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠকেন্দ্রিক কার্যক্রমে গুরুত্ব দেন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তার নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান। এতে আটক হচ্ছেন একের পর এক মাদক কারবারি, উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। স্থানীয়দের দাবি, আগের তুলনায় অনেক এলাকায় মাদকের প্রকাশ্য বেচাকেনা কমে এসেছে।

শুধু মাদক নয়, কিশোর গ্যাং দমনেও কঠোর অবস্থানে রয়েছে আরএমপি। কমিশনারের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। কিশোর অপরাধে জড়িতদের শনাক্ত করতে চলছে বিশেষ অভিযান। একইসঙ্গে তরুণদের সচেতন করতে নেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক উদ্যোগও।

জনসাধারণের জন্য পুলিশি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে থানাগুলোতে আনা হয়েছে পরিবর্তন। “জিরো কমপ্লেইন থানা” গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পুলিশ সদস্যদের মানবিক আচরণ নিশ্চিত করতেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।

আসন্ন ঈদুল আজহাকে ঘিরেও নগর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আরএমপি। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, মার্কেট ও গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

নগরবাসীর ভাষ্য, মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে আরএমপির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের কারণে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরতে শুরু করেছে। আগামীতে আরও অনেক বড় সাফল্য , রাজশাহী বাদী দেখতে পাবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST