সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র
ইয়াছিন আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত
সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় মিরপুর হায়দার পাড়া ও মিরপুর ইয়ংস্টার। বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত চলা রোমাঞ্চকর ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখে।
খেলার পুরো সময়জুড়ে উভয় দল গোলের একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।
খেলা উপভোগ করতে মিরপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। তাদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দলকে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি মাঠে উপস্থিত দর্শক এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।