November 5, 2026, 9:18 pm
শিরোনাম:
মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম

রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত 

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশনের আয়োজনে প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

০৪ নভেম্বর (বুধবার)  সকাল দশটায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  রামপাল এরিয়া কো অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
অনুষ্ঠানটি উপস্থাপনা   করেন  দেবহাটা এ ডি পি’র এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার মিল্টন সিং । এসময় আরো উপস্থিত ছিলেন  এডুকেশন স্পেশালিষ্ট টনি উইলসন কস্তা ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন হাওলাদার সহ রামপাল এডিপি’র প্রোগ্রাম অফিসারবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, ইয়থ ফোরামের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিগত বছরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশন যেসব কার্যক্রম সম্পন্ন করেছে তার মান বিবেচনা করে রেটিং পয়েন্ট আকারে সকল কার্যক্রমে পয়েন্ট প্রদান করে এবং যে সব কার্যক্রমে উপস্থিতিরা অসন্তোষ সে সব কার্যক্রমের ভুল গুলো তুলে ধরা হয় ।
সকল মতামত লিপিবদ্ধ করা হয় পরবর্তী অর্থবছরে বিগত বছরের অসন্তোষজনক কার্যক্রমকে আরো উন্নত করে সর্বোচ্চ মানসম্মত সেবা দিতে পারে সেই উদ্দেশ্যে আজকের এই সভার আয়োজন হয়।

এসময় উপস্থিতিদের মধ্যে বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা শিশুদের জীবন মান উন্নত করেছে রামপাল উপজেলার সকল ইউনিয়নে  বিগত অর্থবছর যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করেছে তা প্রশংসনীয় এবং শিশু সহ অভিভাবক সবাই সচেতন হয়েছে এবং জীবনমান উন্নত হয়েছে বলে জানান ।
আনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST