August 14, 2026, 8:46 pm
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীর গ্রেফতার. উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি শামীম খান: সিরাজগঞ্জকে দিব মডেল উপজেলা” রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার ৪০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত বিজয়নগরে পিতা সোচ্চার মাদক নির্মূলে ছেলেও তার বন্ধু গাঁজাসহ গ্রেফতার লামার সরই ইউনিয়নে ৭০ এর অধিক কৃষক পরিবারের মাছে ফলজ চারা বিতরন কর্মসূচি, ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার ৪০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রিপোর্টারের নাম

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার ৪০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় ১ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানী দয়াময়ী স্কুলে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শফিউল আযম শফি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহ্বায়ক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুবদল নেতা রবি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এমন মানবিক বিপর্যয়ের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়।

হঠাৎ পাওয়া খাদ্য সহায়তায় স্বস্তি প্রকাশ করেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। খাদ্য সংকটের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগের সময়ে এ ধরনের সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি পুনর্বাসনে নতুন আশার সঞ্চার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST