October 31, 2026, 11:35 am
শিরোনাম:
জামালপুরে মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ, জনপ্রতি ৮ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল গ্রেফতার পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে ৩ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মণ গাঁজাসহ ব্যবসায়ি গ্রেপ্তার রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল গ্রেফতার

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল গ্রেফতার.

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া .
ব্রাহ্মণবাড়িয়ায় এস.আর.বি.এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ৩০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কুমারশীল মোড়ের রাধাকানাই মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-১২, তারিখ ০৫/১১/২০২৪, জিআর-৬০৫/২৪-এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শহিদুল ইসলামের ছেলে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বি. দ্র.- রাত আটক করলেও পরদিন দুপুরবেলা প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST