October 30, 2026, 2:09 pm
শিরোনাম:
বিজয়নগরে ৩ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মণ গাঁজাসহ ব্যবসায়ি গ্রেপ্তার রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরে ভেজাল ঘি উৎপাদন ও বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার। দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুল বাসেত মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর

বিজয়নগরে ৩ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম

বিজয়নগরে ৩ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ মণ (১২২ কেজি ) গাঁজাসহ রিপন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বামুটিয়া গ্রামের রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদক: শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST