November 19, 2026, 8:23 pm
শিরোনাম:
কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে কুমিল্লার ‘গৌরাঙ্গ কুঠিরে’ দামোদর ব্রত উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান।। ভক্তদের মিলনমেলা পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ

বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রিপোর্টারের নাম

বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মো.রিয়াদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান।
মিছিল শেষে you প্রতিবাদ সভায় বক্তব্য দেন সালাউদ্দিন দেওয়ান। তিনি বলেন, “রূপগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।”
গোলাকান্দাইল এলাকায় থেমে থাকা দুটি বাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আমরা এ ধরনের কর্মকাণ্ড মেনে নেব না। রূপগঞ্জের মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, রূপগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না।
এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST