November 19, 2026, 8:41 pm
শিরোনাম:
কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে কুমিল্লার ‘গৌরাঙ্গ কুঠিরে’ দামোদর ব্রত উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান।। ভক্তদের মিলনমেলা পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ

বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ

রিপোর্টারের নাম

বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন প্রফেসর সুলতান মাহমুদ শামস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে বিতরণ করা মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে নিজের আগ্রহের বিষয়টি জানান দেন বাঙ্গালা ইউনিয়নের এ প্রার্থী।

এ বিষয়ে প্রফেসর সুলতান মাহমুদ শামস বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ থেকেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।

তিনি আরও জানান, বাঙ্গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব দিতে চান।

তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে বাঙ্গালা ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে এলাকার কল্যাণে ভূমিকা রাখতে চান।

সবশেষে বাঙ্গালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন প্রফেসর সুলতান মাহমুদ শামস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST