November 10, 2026, 4:18 pm
শিরোনাম:
টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও গণসংযোগ – ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড ফরিদপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড রামুতে শ্রীশ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরের উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন

রিপোর্টারের নাম

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

প্রবাসজীবন মানুষকে ভৌগোলিকভাবে দূরে সরিয়ে রাখলেও শেকড় থেকে বিচ্ছিন্ন করতে পারে না। স্মৃতি, সমাজ, স্বদেশ আর মানুষের প্রতি দায়বদ্ধতা কখনো কখনো কবির কলমে হয়ে ওঠে আরও গভীর। দূরদেশে বসেও কবি জাহিদ মামুনের কবিতায় উঠে এসেছে বাংলাদেশ, এ দেশের সমাজবাস্তবতা ও মানুষের জীবনের নানা অনুষঙ্গ। তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ “দহন দিনের সাতকাহন” যেন সেই স্বদেশচিন্তা ও জীবনবোধেরই কাব্যিক প্রকাশ।

‘তোমরা আমাকে যেদিন প্রান্তরে ছেড়ে গেলা, আমি সেখানে সেদিন জনারণ্যের স্বপ্ন বুনেছি’, এমন ব্যঞ্জনাময় পঙ্‌ক্তিকে ধারণ করে প্রকাশিত হয়েছে বইটি।

সোমবার (৯ নভেম্বর) রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে কাব্যগ্রন্থটির প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

লোকজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজন।

কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম জাওয়াদুল হক। মুখ্য আলোচক ছিলেন জামালপুর কবিতা পরিষদের সভাপতি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক একেএম জাওয়াদুল হক বলেন, সমকালীন কবিতা সরাসরি বক্তব্য দেওয়ার পরিবর্তে রূপক, ইঙ্গিত ও অর্থের নানা স্তরের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। ফলে কবিতার অন্তর্নিহিত ভাব বুঝতে পাঠককে গভীরভাবে পাঠ করতে হয়।
তিনি বলেন, কবিতার অর্থ বিসর্জন দিয়ে কবিতা লেখা হয় না। “দহন দিনের সাতকাহন” এর কবিতাগুলোর অর্থ উদ্ধার, ব্যাখ্যা ও বিশ্লেষণে ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কাব্যগ্রন্থটির কবিতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, কবি জাহিদ মামুন দীর্ঘদিন প্রবাসে থাকলেও তাঁর কবিতায় প্রবাস জীবনের দৃশ্যপটের চেয়ে বাংলাদেশের সমাজ ও বাস্তবতার প্রতিফলন বেশি দেখা গেছে। কবির এই স্বদেশমুখী দৃষ্টিভঙ্গি তাঁর কাছে বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মনোজগতে কখনো কখনো একাধিক দেশের অস্তিত্ব থাকে। জন্মভূমি ও বসবাসের দেশ-দুটিই মানুষের অনুভূতি ও সৃজনশীলতায় প্রভাব ফেলে। বিশ্বসাহিত্যের বিভিন্ন কবি-সাহিত্যিকের উদাহরণ টেনে তিনি বলেন, কবির কল্পনা ও সাহিত্যকর্মে দেশ, ইতিহাস ও সাংস্কৃতিক শেকড়ের প্রভাব গভীরভাবে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, কবি মাহাবুব বারী, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনোয়ার হোসেন মুরাদ, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালি রঞ্জু, সংস্কৃতিব্যক্তিত্ব অরুপ কুমার কাহালি প্রমুখ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা কবিতার সমকালীন ভাষা, রূপকনির্ভর প্রকাশ, কবির জীবনবোধ এবং সাহিত্যে স্বদেশচেতনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সব মিলিয়ে “দহন দিনের সাতকাহন” এর প্রকাশনা অনুষ্ঠান কেবল একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে সীমাবদ্ধ থাকেনি; বরং কবিতা, সাহিত্য ও স্বদেশভাবনাকে ঘিরে জামালপুরের সাহিত্য-সংস্কৃতিমহলের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

কাওছার আহমেদ,
জামালপুর।
১০.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST