পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
পাবনা জেলা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পলাতক শেখ হাসিনার সহযোগীদের পরিকল্পিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনা ফরিদপুর উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা যুবদলের আহ্ববায়ক আলী হোসেন। পৌর যুবদলের আহ্ববায়ক আলফাজ আহম্মেদ আলমাস। সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক, খালেদ মোশাররফ বাবু। সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আল মাহমুদ হোসাইন। কৃষক দলের সদস্য সচিব, ফিরোজ সরকার। যুবদলের যুগ্ন আহ্বায়ক, আব্দুল খালেক। যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক, পরাগ আহমেদ কাঁখন। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, দেলোয়ার হোসেন সুজন। রাসেল হোসেন, সদস্য সচিব পৌর কৃষক দল। হেদায়েতুল্লাহ রানা, সভাপতি উপজেলা ওলামা দল। মোঃ ইব্রাহিম হোসেন সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।