August 5, 2026, 10:28 am
শিরোনাম:
পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক জামায়াতের নেতা নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান নামে এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সৌহার্দ্য, সংস্কৃতি ও ভালোবাসার অনন্য মিলনমেলা এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, সন্ত্রাসীদের পক্ষে মামলা পরিচালনা না করার আহ্বান এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক জামায়াতের নেতা

রিপোর্টারের নাম

পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর
আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক জামায়াতের নেতা

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার রাত প্রায় ১১টার উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়
এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ১১টার দিকে গইজপাড়া এলাকায় জহিরুল ইসলামকে এক নারীর ঘর থেকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে থেকে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ বলছে, মঙ্গলবার বিকেল তিনটায় এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্য, জহিরুল ইসলাম কেবল দলটির সমর্থক ছিলেন, সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ বলেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST