September 3, 2026, 3:11 pm
শিরোনাম:
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা

নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম

নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বাজারের অন্যান্য দোকানপাট আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫৫ মিনিটে পাঁচগাঁও বাজারে আগুন লাগার খবর পায় কলমাকান্দা ফায়ার স্টেশন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে বাজারটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দুর্গম পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে আরও প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে পুড়ে যাওয়া ছয়টি দোকানঘরই ছিল টিনশেডের কাঁচা স্থাপনা। প্রতিটি দোকানের আয়তন ছিল প্রায় ১২ ফুট × ১০ ফুট। দোকানগুলোর মালিক পাঁচগাঁও গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী। ব্যবসার জন্য দোকানগুলোতে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কলমাকান্দা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, ভোরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানগুলোতে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কোনো সদস্য বা সাধারণ মানুষ হতাহত হননি।

০৩/০৯/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST