May 17, 2026, 6:39 am
শিরোনাম:
বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার রৌমারীর ৮ আশ্রয়ণ কেন্দ্র: সংস্কার নাকি স্রেফ আশ্বাস? নাসিরনগরে টানা ১২তম বারের মতো ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ পলাশ মজুমদার সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা শিক্ষা অফিসারদের দ্বায়িত্বহীনতায় ধ্বংসের পথে প্রাথমিক বিদ্যালয়গুলো ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন আমতলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় দশ গ্রামের মানুষের স্বস্তি, দূর হয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ভোগান্তি তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।

নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

রিপোর্টারের নাম

নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মোঃ আঃ রাজ্জাক (৪০) ও রাজ গাজী (২৭) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মোঃ আঃ রাজ্জাক (৪০) নড়াইল সদর থানাধীন পৌরসভার দুর্গাপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে ও রাজ গাজী (২৭) একই থানার মহিষখোলা গ্রামের মোহাব্বত গাজীর ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৫ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় মোঃ সুমন হাসানের মোটর বাইক ওয়াশ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আঃ রাজ্জাক (৪০) ও রাজ গাজী (২৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST