November 5, 2026, 8:42 pm
শিরোনাম:
মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

রিপোর্টারের নাম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মন্ডল গ্রামে তুচ্ছ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলামও।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মন্ডল গ্রামের পুকুরপাড় এলাকার আদম আলী গোষ্ঠী ও কবির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বর্তমানে আদম আলী গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন মহিউদ্দিন এবং কবির গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন মাওলানা জানে আলম সিদ্দিকী।

চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর আদম আলী গোষ্ঠীর ইয়াসিন নামের এক যুবক মোবাইল ফোনে গান শুনতে শুনতে অপর গোষ্ঠীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাবলা নামের এক ব্যক্তি তাকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে ইয়াসিন শারীরিকভাবে আঘাতের শিকার হন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাবলাকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বলা হলে তার পক্ষ থেকে মাওলানা জানে আলম সিদ্দিকী এতে আপত্তি জানান। একপর্যায়ে বৈঠকে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাসিরনগর থানা পুলিশ। এ সময় চেয়ারম্যান শফিকুল ইসলাম উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেও তিনিও রেহাই পাননি। ইটপাটকেল নিক্ষেপে তিনি আহত হন বলে জানা গেছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শফিকুর রহমান শাহীন
ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST