November 7, 2026, 4:22 pm
শিরোনাম:
ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি ফরিদপুরের ডেমড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক পাবনায় টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে যুবদল নেতার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টারের নাম

ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় রাজাপুর-কাঠালিয়া সড়কের থানার প্রধান ফটকের সামনে ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বিএনপি, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান এলাকার সাধারণ মানুষের প্রিয় মানুষ ছিলেন এবং তার কার্যকালে থানায় সাধারণ মানুষ নিরাপদে ছিল। তাই অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়ামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদল আহ্বায়ক জয়নাল আবেদীন ও কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল প্রমুখ।

মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST