November 3, 2026, 4:14 pm
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস

রিপোর্টারের নাম

চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

এ ঘটনায় ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে- বিকেল তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির দুই নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে চলে যায়। স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ট্রেনটি পরে পিছিয়ে এসে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় নষ্ট হওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া জানান, ট্রেন ঢোকার কথা দুই নম্বর লাইনে কিন্তু চলে যায় তিন নম্বরে। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

জানা গেছে- পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে এবং এর পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করা হয়।

পয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুল স্বীকার করে জানান, পাথরের ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয় এবং সে কারণেই এই ভুলটি হয়েছে।

এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী জানান- ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে চলে গিয়েছিল, তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

অফিস কক্ষে ঝিমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করলেও পরিত্যক্ত লাইনে ট্রেন ঢুকে পড়ার বিষয়টি স্বীকার করেছেন স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারী।

কাওছার আহমেদ,
জামালপুর।
০২.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST