November 2, 2026, 12:13 pm
শিরোনাম:
জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের পাবনা, নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

রিপোর্টারের নাম

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

তাপস চন্দ্র সরকার।। কুমিল্লায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব।
আগামী ২২ নভেম্বর (রবিবার) থেকে ২৫ নভেম্বর (বুধবার) প্রাতঃকাল পর্যন্ত চার দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
কুমিল্লা নগরীর রাণীর বাজার রোডস্থ শ্রীশ্রী রাসস্থলী রামঠাকুর আশ্রমে এ রাসোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা ধর্মীয় আয়োজন ও পূজার্চনার প্রস্তুতি।
উৎসবের প্রথম দিন ২২ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় বেদবাণী পাঠ ও শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সন্ধ্যারতি, গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রীশ্রী নামযজ্ঞের শুভারম্ভ এবং শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর (সোমবার) অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন চলবে। সকাল ১০টায় শ্রীনাম প্রদান করবেন শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। মধ্যাহ্নে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগ-আরতি এবং সন্ধ্যায় শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও শ্রীশ্রী রাসপূজা অনুষ্ঠিত হবে।
২৪ নভেম্বর (মঙ্গলবার) তৃতীয় দিনও অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন চলবে। সকাল ১০টায় শ্রীনাম প্রদান করবেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। মধ্যাহ্নে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা।
২৫ নভেম্বর (বুধবার) প্রাতঃকালে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞের সমাপ্তির মধ্য দিয়ে চার দিনব্যাপী এ রাসোৎসবের পরিসমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য এবং সম্পাদক অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।
উৎসবসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে অনুরোধ করুন: ০১৭১১২৩২৪৬৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST