কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা
সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আগামী ২০২৭ খ্রিষ্টাব্দের অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উদযাপনের লক্ষ্যে এক নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার রাত ৮:৩০ মিনিটে ‘প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি-সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী স্মৃতি সংসদ, উখিয়া উপজেলা শাখা’র উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় এলাকার সনাতন ধর্মাবলম্বী ও সমাজের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে “অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ পরিচালনা কমিটি-২০২৭” আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সদস্য হলেন:
• সভাপতি: স্বপন দে
• সহ-সভাপতি: নিফুল চন্দ্র দে
• সাধারণ সম্পাদক: সুজন ঘোষ
• সহ-সাধারণ সম্পাদক: সুজন দে
• অর্থ সম্পাদক: দয়াল হরি দে
• সহ-অর্থ সম্পাদক: নিশান দে
সভার সমাপ্তিলগ্নে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সমাজের সর্বস্তরের জনসাধারণ এবং সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
একই সভায় সবার সুবিধার্থে ও সর্বসম্মতিক্রমে উৎসবের সময়সূচি চূড়ান্ত করা হয়। আগামী ২৯শে জানুয়ারি ২০২৭ইং (শুক্রবার) মহানামযজ্ঞের অধিবাস, ৩০শে জানুয়ারি (শনিবার) মহানামযজ্ঞের মূল উৎসব এবং ৩১শে জানুয়ারি (রবিবার) মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও বিশ্রাম অনুষ্ঠিত হবে।
উদযাপন কমিটির পক্ষ থেকে এই মহোৎসবে দেশ-বিদেশের সকল ভক্তবৃন্দ ও সনাতনীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।