May 6, 2026, 3:53 pm
শিরোনাম:
তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য ধামইরহাট থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ দোকান চুরির ঘটনায় চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভসহ ০৪ জন চোর গ্রেফতার করা হয় সেবার মানোন্নয়নে লিডার্সের সংলাপে মুখোমুখি সেবাদাতা ও উপকারভোগীরা সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিন দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি লাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

রিপোর্টারের নাম

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, বুধবার (৬ মে) দিবাগত রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা রয়েছে। এ ঘটনায় বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST