August 22, 2026, 6:10 pm
শিরোনাম:
আশুগঞ্জে মোটরসাইকেলে মাদক বহন, ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার উখিয়ায় কাশিয়ারবিল হরি মন্দিরের ছাদ ঢালাই উপলক্ষে ভাগবত পাঠ ও ভজন কীর্তন অনুষ্ঠিত ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া আগামী শনিবার পারিবারিক শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ নওগাঁর মহাদেবপুরে কন্যসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু মোহনগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চাঁদপুর তিন নদীর মোহনায় সুপ্রভাত মঞ্চের সদস্যদের স্মরণীয় আনন্দভ্রমণ রোগী ধরার দালাল গ্রেপ্তার

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​এ উপলক্ষে সিংড়া পৌরশহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংড়া কোর্ট মাঠ আমতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হিরাদুল ইসলাম হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবুল হোসেন ডাবলু, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, যুগ্ন আহবায়ক শারফুল ইসলাম প্রমূখ।

আলোচনা ​সভা শেষে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরবর্তীতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST