বিজয়নগরে পিতা সোচ্চার মাদক নির্মূলে ছেলেও তার বন্ধু গাঁজাসহ গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের বিএনপির ওয়ার্ড সেক্রেটারি মো. দানু মিয়ার ছেলে মামুন এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মো. শাহীন আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সেজামুড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশ উপস্থিতিতে বিএনপি নেতা দানু মিয়া স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চোর নিধন ও মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেন। ওই সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এবার সেই বিএনপি নেতা দানু মিয়ার ছেলে মামুনের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756