November 27, 2026, 9:51 am
শিরোনাম:
দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন পাবনার ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাজাপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

রিপোর্টারের নাম

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাজাপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

সমীর রুদ্র
কক্সবাজার প্রতিনিধি:

শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উখিয়া উপজেলা শাখার সাধারণ সভায় কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়ন শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিথুন কান্তি দে। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় কান্তি দে এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) খোকন শর্মা নবগঠিত কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে সাগর দে-কে আহ্বায়ক এবং রতন শর্মা-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে যদুরাম ঘোষ, যুগ্ম আহ্বায়ক হিসেবে টিটু ধর। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন টিটু শর্মা, বাপ্পি শর্মা, ত্রিপন ধর, নিলয় দে, ছোটন শীল, রনি কান্তি নাথ ও অংশুমান বিশ্বাস উজ্জ্বল।

এই কমিটির মাধ্যমে রাজাপালং ইউনিয়ন এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সংগঠনের ভূমিকা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST