September 18, 2026, 11:07 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

রিপোর্টারের নাম

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলের ছদ্মবেশে ইয়াবার চালান বহনকারী তিনজনকে ধাওয়া করে একজনকে ঠেলা জালসহ আটক করা হয়। অপর দুইজন পালিয়ে যায়। পরে জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া গ্রামের আজিজুল হক (৩৮)। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক আসামি ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST