September 7, 2026, 6:48 pm
শিরোনাম:
আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্গম ফারুয়ায় ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা. ডিলারকে লাখ টাকা জরিমানা রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অষ্টগ্রামে বড় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বিজয়নগরের নাকের ডগায় মরণফাঁদ, ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের চলাচল

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

তমা খাতুন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন নিহত আদম আলী

পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডিপাশা এলাকায় আদম আলী (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ষাটগাছা এলাকার মৃত আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একদন্ত বাজারে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডিপাশা এলাকায় আহম্মদ আলীর বাড়ির উঠানের কাছে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, নিহত আদম আলী তমা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনের মামলাসহ মোট তিনটি মামলায় চার্জশিটভুক্ত আসামি থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার আরও জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করা হয়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST