November 16, 2026, 1:33 am
শিরোনাম:
সোনালী অর্জনে ভাসছে যাদুরচর ডিগ্রি কলেজ! মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে অনন্য নজির গড়লেন তানজিনা আক্তার শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট, জরিমানা আদায় সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার অনন্য দৃষ্টান্ত শাহজাদপুরে, অসহায় মানুষের পাশে সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম মালয়েশিয়া যেতে না পারা ৩১৭ কর্মীর মানববন্ধন, দ্রুত পাঠানোর দাবি পুংগলী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মেহেদী হাসান নবনিযুক্ত পিপি এ্যাডভোকেট মোকাম্মেল হক কে বকশীগঞ্জে সংবর্ধনা। নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা

রিপোর্টারের নাম

শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা

মো. রিয়াদ / রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শীত মৌসুমকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে শীতবস্ত্র বিক্রি ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের চাহিদা বিবেচনায় দোকানগুলোতে তোলা হচ্ছে নানা ধরনের শীতের পোশাক। তৈরি পোশাকের বৃহত্তম পাইকারি বাণিজ্যস্থল হিসেবে পরিচিত গাউছিয়া মার্কেটে শীতের পোশাক ঘিরে বাড়ছে ব্যবসায়ীদের কর্মব্যস্ততা।

জানা যায়, গাউছিয়া মার্কেটে প্রায় সাড়ে চার হাজার পাইকারি ও খুচরা দোকান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা এখানে পোশাক কিনতে আসেন। পাশাপাশি স্থানীয় ও আশপাশের এলাকার খুচরা ক্রেতাদেরও সমাগম ঘটে। শীত মৌসুমকে কেন্দ্র করে এসব দোকানে সোয়েটার, জ্যাকেট, হুডি, কার্ডিগান, শিশুদের শীতের পোশাক, শাল ও চাদরসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্রের প্রস্তুতি চলছে।

মার্কেটের বিভিন্ন দোকানে দেখা যায়, ব্যবসায়ীরা শীতের পোশাক সাজানো, নতুন পণ্য সংগ্রহ এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কাজে ব্যস্ত রয়েছেন। কেউ পাইকারি বিক্রির জন্য পণ্য প্রস্তুত করছেন, আবার কেউ খুচরা ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে নতুন নতুন ডিজাইনের পোশাক তুলছেন।

ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্রের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বাড়বে বলে তাঁরা আশা করছেন। বিশেষ করে দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীদের কাছে শীতের পোশাক সরবরাহের প্রস্তুতি চলছে।

সব মিলিয়ে শীত মৌসুমকে ঘিরে গাউছিয়া মার্কেটে তৈরি হয়েছে বাড়তি কর্মচাঞ্চল্য। ব্যবসায়ীদের প্রত্যাশা, শীত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠবে বেচাকেনা এবং দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে গাউছিয়ার তৈরি শীতের পোশাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST