মানবিকতার অনন্য দৃষ্টান্ত শাহজাদপুরে, অসহায় মানুষের পাশে সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম
মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সরকারি দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি অসুস্থ, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম দলিল সম্পাদনকারীদের কাছে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রবিউল ইসলাম।
তাঁর এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সংবাদমাধ্যমে ইতিবাচকভাবে প্রকাশিত হওয়ায় নতুন করে অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
তিনি জানান, কিছু কাজ হয়তো দাপ্তরিক দায়িত্বেরই অংশ। তবে সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে যখন মানুষের মনে মানবিকতার অনুভূতি জাগ্রত হয় এবং সংবাদমাধ্যমে ইতিবাচকভাবে উঠে আসে, তখন তা নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়।
সাব-রেজিস্ট্রার মোঃ রবিউল ইসলাম বিশ্বাস করেন, সরকারি চাকরি মানে শুধু নিয়ম মেনে দাপ্তরিক কাজ সম্পন্ন করা নয়; বরং মানুষের অসুবিধা উপলব্ধি করে সাধ্যের মধ্যে তাঁদের পাশে দাঁড়ানোও নৈতিক দায়িত্ব। বিশেষ করে অসহায়, অসুস্থ ও বয়স্ক মানুষের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে মানবিক উদ্যোগের স্বীকৃতি পাওয়া দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। আগামী দিনগুলোতেও মানুষের কল্যাণে, বিশেষ করে অসহায়, অসুস্থ ও বয়স্ক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
মানবিকতা, দায়িত্ববোধ ও জনসেবার এই মানসিকতা সরকারি সেবাপ্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।