November 14, 2026, 3:13 pm
শিরোনাম:
নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব।

জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।

রিপোর্টারের নাম

জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) দেওয়ানগঞ্জ এর বিশেষ অভিযানে এক হাজার ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া মডেল মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি ও তিনটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা জেলার আব্দুল খালেক (৩৩), নারায়ণগঞ্জ জেলার রনি (৩০), ঠাকুরগাঁও জেলার খাদিজা বেগম (১৯) এবং গাজীপুর জেলার বাবুল (৪৫)। তাঁরা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান শূন্য সহনশীলতা। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২ দেওয়ানগঞ্জ) ওসি সজীব রহমান জানান,১৩ নভেম্বর শুক্রবার মাদক দ্রব্য আইনে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

কাওছার আহমেদ,
জামালপুর।
১৩.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST