November 14, 2026, 3:13 pm
শিরোনাম:
নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব।

সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী

রিপোর্টারের নাম

সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

সাংবাদিকতায় সাহসিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী।
গত বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা স্মারকটি প্রদান করেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। তিনি দৈনিক তালাশ নিউজ, চেকপোস্ট ও দৈনিক সকালবেলা পত্রিকায় কর্মরত রয়েছেন।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, সাংবাদিকতায় সাহসিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিহারেন্দু চক্রবর্তীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এতে সত্য প্রকাশে কলমকে সাহসী রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন নিহারেন্দু চক্রবর্তী। বিভিন্ন সামাজিক, জনদুর্ভোগ ও স্থানীয় গুরুত্বপূর্ণ ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তিনি সাংবাদিকতা করে আসছেন।
এ সম্মাননা তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST