November 14, 2026, 3:13 pm
শিরোনাম:
নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব।

বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম

বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মূল্য তালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।

অভিযান চলাকালে চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকানমালিক নিজের অপরাধের বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

এ ছাড়া বাজারের দুটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিটিকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অন্যথায় আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানানো হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়ায় 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST