November 6, 2026, 4:06 pm
শিরোনাম:
বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক পাবনায় টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে যুবদল নেতার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ৩০ গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেপ্তার কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর

সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোঃ জাহিদুল হক জাহিদ| ৬ নভেম্বর ২০২৬
ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে কোমলমতি শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও শিক্ষক-অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সবসময় সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST