November 2, 2026, 11:04 am
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের পাবনা, নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে ১৯৭ বোতল স্কফ সিরাপসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি,জামালপুর।

সড়ক দুর্ঘটনার ঘটনাকে পুঁজি করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (১ নভেম্বর) দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের বটতলা মোড়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধুরপাড়া ইউনিয়নের শেখ পাড়া গ্রামের ভুক্তভোগী মকবুল হোসেন সংবাদ সম্মেলনে বলেন গত ১২ অক্টোবর বটতলা মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আমার ভাতিজা লালচান মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। এই দুর্ঘটনাকে পুঁজি করে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মারামারির মামলা দায়েরে করেন।
মূলত ওই দিন বটতলা মোড়ে কোন মারামারি বা হামলার কোন ঘটেনি। আমার নিকট জমি বিক্রির ৩৪ লাখ টাকা নিয়ে জমি কবলা না দিয়ে উল্টো মিথ্যা আমাদের নামে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তাই ঘটনাস্থলে সরেজমিনে সুষ্ঠু তদন্ত করে আমাদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আছমা বেগম, শাহাজল মিয়া, অন্তর মিয়া সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
০১.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST