August 20, 2026, 4:17 pm
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। নওগাঁর শহর জুরে সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ। নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর প্রয়াণে কুমিল্লায় শোকের ছায়া বড়াইগ্রামে বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নওগাঁ গোস্তোহাটি মোড়ে অভাবের সংসারে ঢোঁকাদিতে বৌদি দিলেন চায়ের ষ্টল

জাঁকজমকপূর্ণভাবে সিরাজগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম

জাঁকজমকপূর্ণভাবে সিরাজগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ জাহিদুল হক জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের *৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

আজ *১৯শে আগস্ট ২০২৬, বুধবার বিকেল ৫টায়সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ভাষা মিলায়তন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে স্টেশন গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “শহীদ জিয়া অমর হোক”, “তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” সহ বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক *মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব *মোঃ মিলন হক রঞ্জু*সিনিয়র যুগ্ম আহ্বায়ক *মোঃ আহসান হাবীব উজ্জ্বল যুগ্ম আহ্বায়ক *মোঃ সানোয়ার হোসেন সানু*এবং যুগ্ম আহ্বায়ক *মোহাম্মদ হেলাল উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া রাষ্ট্রকাঠামো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলকে রাজপথে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

বক্তারা আরও বলেন, “দলের এই দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। জনগণের পাশে থেকে, মানুষের বিপদে-আপদে সেবা করে স্বেচ্ছাসেবক দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।”

এসময় বক্তারা সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST