August 9, 2026, 6:10 am
শিরোনাম:
নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র রামপালে সংসারের খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক অসহায় নারী পীরগাছায় এনসিপি নেতার বিরুদ্ধে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ খুলনার ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু পীরগাছায় বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি ধর্মসাগরের ভোরে সুরের জাগরণ: ব্যায়াম, প্রকৃতি আর বাংলার লোকসংগীতে মুখর প্রতিটি সকাল রামপালে স্কুল ছাত্রী ও তার বাবাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

পীরগাছায় এনসিপি নেতার বিরুদ্ধে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

রিপোর্টারের নাম

পীরগাছায় এনসিপি নেতার বিরুদ্ধে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রুবেল মিয়া। তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব পদে রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সরেজমিনে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় অবাধে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এনসিপি নেতা রুবেল মিয়া গত তিন দিন ধরে সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ড্রেজার বসিয়ে এভাবে বালু তোলার কারণে স্থানীয় কৃষি জমি ও নদী তীররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, আমি সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু উত্তোলন করছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন এবং এতে তাদের অনুমতিও রয়েছে।
তবে তার এই দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সাথে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন অভিযুক্তের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি তার জানা ছিল না; তবে অভিযোগটি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
এদিকে ড্রেজার বসিয়ে নদী ও বাঁধের ক্ষতি করে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST