August 3, 2026, 10:04 pm
শিরোনাম:
সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট। লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১ ​নওগাঁয় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় নিরলস পথচলা; অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফোটাচ্ছেন হাসি নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার-ক্ষুদ্র ব্যবসায়িদের পূর্নবাসনের আর্জি স্থানিয় এমপি-চেয়ারম্যানের কাছে কুমিল্লা ধর্মসাগর পাড়ে সুর, সৌহার্দ্য আর সকালের নাস্তার মিলনমেলা এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট।

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট।
জাহিদুল হক জাহিদ :সিরাজগঞ্জ

আগামী ২১ আগস্ট অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় শহরের বাজার স্টেশন এলাকায় সংগঠনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।
উদ্বোধনের পর উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় হাজী আব্দুস সাত্তার বলেন, “রিকশা ও ভ্যান শ্রমিক ভাইদের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি নিরলসভাবে কাজ করছে। কোনো ভোটার যেন ভয়ভীতি ছাড়াই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী ৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট বাছাই, আপিল ও শুনানি, ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২১ আগস্ট (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ইউনিয়নের ৫ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।
হাজী আব্দুস সাত্তারকে চেয়ারম্যান করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা এবং সদস্য হিসেবে রয়েছেন মো. রানা খান বুলবুল ও মো. মেরাজ মোল্লা।
নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST