July 4, 2026, 8:11 pm
শিরোনাম:
নেত্রকোনায় আমার ‘আমার গ্রাম আমার শহর ‘প্রকল্পের ব্যাপক অনিয়মের অভিযোগ নওগাঁয় ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় গভীর রাতে অভিযান, মাদকসেবনরত ৪ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় ও বৃক্ষরোপণ : নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ। কুমিল্লায় অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগারের আয়োজনে পাঠচক্র আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত উখিয়ার রাজাপালং কাশিয়ার বিল শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে, একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং গুরুকুলের শিক্ষার্থীদের মাঝে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া, (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রহমত (শিশু) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রহমত বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় পুকুরপাড়ে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে পুকুরে খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে রহমতকে উদ্ধার করেন। দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রহমত উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST