উখিয়ার রাজাপালং কাশিয়ার বিল শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে, একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং গুরুকুলের শিক্ষার্থীদের মাঝে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমীর রুদ্র
উখিয়া।।
অনুষ্ঠানের শুরুতে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে, নবগঠিত উখিয়া উপজেলা বাগীশিক কমিটির সভাপতি শিক্ষিকা বেবী প্রভা দে, এবং সাধারণ সম্পাদক শিক্ষক অমল ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম কৃষ্ণ ভক্ত ডাক্তার অশোক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় কান্তি দে। বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব এবং গুরুকুলের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের মূল অংশে কাশিয়ার বিল মহোৎসবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিষ্যদের এবং জেলা ও উপজেলা পর্যায়ে গুরুকুলের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাশিয়ার বিল সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শ্রী রাসেল ঘোষ এবং অর্থ সম্পাদক শ্রী বিপুল দে।
এছাড়া মহোৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মৃদুল কান্তি দে, এবং কাশিয়ার বিল শ্রী শ্রী হরি মন্দিরের গুরুকুলের পরিচালক শ্রী সাগর দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে মন্দির কমিটির উপদেষ্টা স্বপন দে, শ্রী হারাধন ঘোষ ও সদস্য জয় দে-এর পাশাপাশি স্থানীয় অভিভাবকবৃন্দ এবং গুরুকুলের ছাত্রছাত্রীরা অংশ নেন।