September 24, 2026, 8:46 pm
শিরোনাম:
ক্লুলেস হত্যা মামলা ডিটেকশন করায় সম্মাননা পেলেন ধামইরহাট থানার ওসি স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাদ্দাম আবু ইউসুফের আত্মপ্রকাশ চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

রিপোর্টারের নাম

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

পাবনা জেলা প্রতিনিধি

শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সিপিএসসি) মাত্র নয় মাসের মধ্যে প্রাথমিক শাখার রেজিস্ট্রেশন অর্জন করেছে। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ অর্জনকে প্রতিষ্ঠানের স্বপ্নযাত্রার গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, ছোটবেলা থেকেই শিশুদের আদব-কায়দা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ভালো কাজে উৎসাহ, অন্যায় থেকে বিরত থাকা, মা-বাবার প্রতি দায়িত্বশীলতা এবং নিজ নিজ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্য থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে কয়েকজন উদ্যোক্তা ও পরিচালক মিলে প্রতিষ্ঠা করেন চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছরের ৪ জানুয়ারি ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার মাত্র নয় মাসের মধ্যেই প্রাথমিক শাখার রেজিস্ট্রেশন পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম হলেও প্রথম বছর হিসেবে এটিকে সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী ২০২৭ সালে শিক্ষার্থী সংখ্যা আরও বাড়বে এবং শিক্ষার্থীদের পদচারণায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হবে বলে প্রত্যাশা তাদের।

পরিচালনা পর্ষদ আরও জানায়, প্রতিষ্ঠানটির ছয়তলা ভবনের নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ভবন ও খেলার মাঠের কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশা পূরণ এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করে যেতে চান। জাতি গঠনের বৃহত্তর প্রক্রিয়ায় নিজেদের একটি ক্ষুদ্র অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।

এ পথচলায় যেসব অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রেখেছেন এবং উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিচালনা পর্ষদ। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানানো হয়েছে।

বালামে কিছু ভুল আছে দেখেন পরিষালের বরফ দেবে না পরিষালের পক্ষ থেকে বালামগুলো ঠিক করে দেন পরিষালয়ের পক্ষ থেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST