June 24, 2026, 6:36 am
শিরোনাম:
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে প্রতিবাদ, আটক ১ নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান জনপ্রিয় মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের আইনজীবী কাজী মুমিনুল হাসানের আইনি প্রচেষ্টায় জামিন-অযোগ্য ধারার মামলায় কিশোরের জামিন ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন চাঁদাবাজি ও মারা মারি মামলায় ছাত্র দলের সভাপতি কারাগারে। দিঘুলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত। নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা নেত্রকোনায় মাদ্রাসা ফাঁকি দিয়ে অনুদান হাতানোর অভিযোগ খালিয়াজুরী প্রেসক্লাব আহবায়কের বিরুদ্ধে

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রিপোর্টারের নাম

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন এবং কলেজ পর্যায়ের ২৪ জন শিক্ষার্থীসহ মোট ১১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ১৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১২টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST