October 19, 2026, 10:52 am
শিরোনাম:
হাদল বড় বিল সৈকতে আরাফাত রহমান কোকোর সৃতিতে নৌকা বাইজ অনুষ্ঠিত দেওঘরের পাওন সদয়নগরে শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরী দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

রৌমারীতে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিশাল মানববন্ধন

রিপোর্টারের নাম

রৌমারীতে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিশাল মানববন্ধন

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

তীব্র গরমে সীমাহীন লোডশেডিং ও লো-ভোল্টেজে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জনজীবন আজ বিপর্যস্ত। এই চরম ভোগান্তির প্রতিবাদে আজ ০৫-০৭-২০২৬ রোজ রবিবার সকালে রৌমারী উপজেলা চত্বরে “বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটি”-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গ্রাহকরা লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ কর্তৃপক্ষের “ভুতুড়ে বিল” এবং ইউনিটের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানান। “সেবা নেই, অথচ ভুতুড়ে বিলের জুলুম চলছে! অবিলম্বে ইউনিট প্রতি বর্ধিত দাম কমাতে হবে।” — বিক্ষুব্ধ রৌমারীবাসীর দাবি। সমাবেশে বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির মোঃ মহির উদ্দিন মহির ও রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আখতারুজ্জামান আক্তার বলেন, “বিদ্যুৎ না দিয়েও মাস শেষে অবাস্তব ভুতুড়ে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। তার ওপর বর্ধিত মূল্যের কারণে সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে। এই জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে।” ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদ ও অটো চালক মোঃ রুস্তম আলীসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে হুঁশিয়ারি দেন, দ্রুত মানসম্মত বিদ্যুৎ ও ভুতুড়ে বিলের সমাধান না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রৌমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রৌমারীবাসীর একটাই জোর দাবি— অজুহাত ও হয়রানি বন্ধ করে অতি দ্রুত এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST