October 18, 2026, 5:21 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন

রিপোর্টারের নাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এসব কর্মসূচি পালিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সরেজমিনে উপজেলার প্রত্যন্ত এলাকা ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে কবিতা আবৃত্তিতে অংশ নিচ্ছে।

অনুষ্ঠান সম্পর্কে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ছোটদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।”

কর্মসূচি শেষে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনভর উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST