September 23, 2026, 6:02 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন

রিপোর্টারের নাম

জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি

জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক,বকশীগঞ্জের কেআরাই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুরুজ্জামান নুরী সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ময়মনসিংহ বিভাগের মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত জামালপুর মডেল মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত  ১৩  জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি,ইসলামের নীতি নৈতিকতার শিক্ষা গ্রহণ করার সাথে সাথে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

এর আগে জামালপুর মডেল মাদ্রাসার  আইসিটি  ল্যাবের  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৩.০৯.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST