October 13, 2026, 6:48 am
শিরোনাম:
একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন এর উদ্যোগে দুইটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাজাপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা। কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলবে শ্রদ্ধার প্রদীপ কাজিপুরে মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনায় প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হলদিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

রিপোর্টারের নাম

অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের
জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা হাজী মো. আব্দুস সাত্তার।
রোববার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে ২ নম্বর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে এ অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
মহড়া পরিদর্শনকালে হাজী মো. আব্দুস সাত্তার অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেক নাগরিককে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানান।
এ সময় ২ নম্বর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) বাবলু কুমার রায়, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুল হকসহ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST