July 30, 2026, 10:19 pm
শিরোনাম:
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উসকানি এবং বাড়িতে অগ্নিসংযোগের হুমকি হৃদরোগে আক্রান্ত শিক্ষিকা নাসরিন জাহান সোনিয়া, সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা সময় বদলেছে, বদলায়নি বন্ধুত্ব: কুমিল্লায় এসএসসি ১৯৯৫ ব্যাচের তিন সহপাঠীর আবেগঘন পুনর্মিলনী পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিজয়নগরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন সিংড়ায় চলনবিল নৌকা বাইচ-২০২৬: এর স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন নওগাঁয় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: জনতার হাতে আটক চোর উদ্ধার চোরাই মালামাল

হৃদরোগে আক্রান্ত শিক্ষিকা নাসরিন জাহান সোনিয়া, সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

রিপোর্টারের নাম

হৃদরোগে আক্রান্ত শিক্ষিকা নাসরিন জাহান সোনিয়া, সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য, কুমিল্লা নগরীর মনোহরপুরস্থ গণি ভূঁইয়া ম্যানশনের স্বত্বাধিকারী এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার খেতাসার এলাকার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. আবুল কাউছার ভূঁইয়ার সহধর্মিণী ও দক্ষিণ ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন জাহান সোনিয়া আকস্মিকভাবে গুরুতর হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোর প্রায় ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ঢাকার ইউনাইটেড হাসপাতাল (বর্তমান কন্টিনেন্টাল হাসপাতাল)-এ রেফার করেন।

চিকিৎসকদের পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়ে। এর মধ্যে আজ সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, অবশিষ্ট দুটি ব্লকের জন্য আগামীকাল আরও দুটি স্টেন্ট স্থাপন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, এটি তাঁদের জন্য অত্যন্ত কঠিন ও দুশ্চিন্তার সময়। এ অবস্থায় অ্যাডভোকেট মো. আবুল কাউছার ভূঁইয়া আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী আইনজীবী, বন্ধু-বান্ধব এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর অশেষ রহমত এবং সবার আন্তরিক দোয়াই তাঁদের সবচেয়ে বড় ভরসা। তাঁরা বিশ্বাস করেন, সবার প্রার্থনা ও শুভকামনায় নাসরিন জাহান সোনিয়া দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর দ্রুত, পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতা কামনা করে দোয়া করছেন।

মহান আল্লাহ যেন নাসরিন জাহান সোনিয়াকে দ্রুত আরোগ্য দান করেন, সব ধরনের শারীরিক জটিলতা দূর করে পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন—এমনই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST