June 25, 2026, 12:37 pm
শিরোনাম:
শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন ফুফাতো ভাই তোতা মিয়া লামা, সরই ইউনিয়নে গাছ থেকে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু অপরাধ দমনে কঠোর অবস্থান: রানীনগর আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার রামপাল সরকারি কলেজে এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাফর ইকবাল ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্পে মেশিন বিতরণ “সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রিপোর্টারের নাম

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন এবং কলেজ পর্যায়ের ২৪ জন শিক্ষার্থীসহ মোট ১১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ১৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১২টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST