August 12, 2026, 1:01 pm
শিরোনাম:
ঝালকাঠিতে এসআই জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা নওগাঁর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎবিভ্রাট ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ, :চুরি-ডাকাতি ও নিরাপত্তার ঝুঁকিতে রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে টোল বিরোধ, মানববন্ধনের পর সাময়িক সমাধান এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য ১৪৬ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন পাবনা ভাঙ্গুরা মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট ২০২৬: সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে—কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

রিপোর্টারের নাম

রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে শিশুশ্রম রোধ ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে “শ্রমে নিযুক্ত শিশুরা পুনরায় বিদ্যালয়মুখী হওয়ায় আনন্দ উদযাপন” অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে রামপালের ৫২টি সুবিধাবঞ্চিত পরিবারের ৫২ জন শিশু শিশুশ্রম থেকে মুক্ত হয়ে নতুন করে শ্রেণিকক্ষে ফিরেছে।
উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে রামপাল এপি, রামপাল এডিপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এই সাফল্য উদযাপিত হয়।

জানা গেছে, দারিদ্র্যের কারণে শিশুশ্রমে জড়িয়ে পড়া এসব পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে ওয়ার্ল্ড ভিশন তাদের সরাসরি আর্থিক সহায়তা ও বিকল্প আয়ের (ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি) ব্যবস্থা করে দিয়েছে। একইসঙ্গে শিশুরা নিয়মিত স্কুলে যাচ্ছে কি না এবং পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কি না, তা প্রতিনিয়ত সুনিবিড়ভাবে পর্যবেক্ষণ (মনিটরিং) করে আসছে সংস্থাটি।

অনুষ্ঠানে রামপাল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌধুরী, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।

বক্তারা বলেন, কেবল শিশুদের স্কুলে পাঠানোই শেষ কথা নয়; পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিয়মিত মনিটরিং করার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এর ফলে শিশুশ্রম চিরতরে দূর করার পথ সুগম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST