August 18, 2026, 7:58 am
শিরোনাম:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অক্লান্ত পরিশ্রমে সেই অসিত দাসের পত্রিকা বিলি নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন নওগাঁর মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার বড়াইগ্রামে ​জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ ঝালকাঠি রাজাপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ দাঁতভাঙ্গা-কাউনিয়ার চরের জরাজীর্ণ কাঠের ব্রিজ: ১৫ গ্রামের ৩০ হাজার মানুষের জীবনের ঝুঁকি পুলিশ সুপারের উদ্যোগে পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রিপোর্টারের নাম

ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আফরোজা আক্তার জবা , ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘মাছ দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে।
তিনি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয় রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।’

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের রকিবুল ইসলাম রাসেল, বিএনপি নেতা শাহিমুজ্জামান পাঠান সমরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST