বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান (নাম অনুযায়ী) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে। সোহাগ উপজেলা সিঙ্গারবিল ইউপির কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় সোহাগের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756