July 11, 2026, 8:14 pm
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি নেত্রকোনায় গরুর ‘চোর চক্রের ঘাটিতে’ পুলিশের দুই দফা অভিযান, ১৭টি গরু উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় ও বৃক্ষরোপণ : ব্রহ্মপুত্রের গ্রাসে নিঃস্ব ১৬০ পরিবার: ‘ত্রাণ চাই না, বাঁচতে স্থায়ী বাঁধ চাই’ ৮ হাজার গাছ কোথায় গেল ??? নেত্রকোনা জেলা সাব-রেজিস্টার অফিসে পিয়ন সেলিমের অবৈদ টাকা লেনদেন ভিডিও ভাইরাল নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে ১০ মামলার আসামি ভুয়া ডিবি ‘সুমন’ গ্রেফতার আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে মধ্যরাতের উচ্ছ্বাস আনন্দ ভাগ করে নিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি , পঞ্চগড়:

পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম (১৬)-নামে এক মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

তিনি সাত মেড়া ইউনিয়নের বকশি গঞ্জ বাসিন্দা আলম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রা ব্যাপকভাবে এতে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST